মুল্যবোধহীন সমাজে শুধুমাত্র এক নুসরাতের খুনের বিচারেই কি শান্তি আসবে?
যে সমাজে শত মায়ের কোল খালি করা খুনিরা রাষ্ট্রের কর্ণধার সে সমাজে এসব খুন কি বন্ধ হবে?
যে সমাজে নিরপরাধ জাতীয় নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে বানোয়াট নাটক সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে মিষ্টি বিতরণ করা হয় সে সমাজে কি স্থিতিশীলতা আসবে?
যে সমাজে মায়ের পেটের শিশু গুলিবিদ্ধ হয় সে সমাজে একটি সুন্দর বসুন্ধরার স্বপ্ন দেখা কি সম্ভব?
যে সমাজে তুনুর খুনের বিচার হয় না, সাগর-রুনির খুনের বিচার হয় না, সাত খুনেরও সুষ্ঠু বিচার হয় না, সে সমাজে নুসরাতের খুনের সঠিক বিচার হবে কি?
এ সমাজের কিটে'রা প্রধান বিচারপতিকে গলাধাক্কা দিয়ে দেশ থেকেই বের করে দিয়েছে, তার আগে ইচ্ছেমত বিরোধী রাজনৈতিক নেতাদের ফাঁসির দন্ড দিয়ে ফায়দা লুটেছে! সেই বিচার বিভাগ দিয়ে কি সুবিচার পাবেন?
আমি লজ্জিত হই, যখন দেখি রাতের অন্ধকারে ভোটের অধিকার হরণকারী, হাজারো মায়ের কোল খালিকারী খুনের রাজ্যের কর্ণধাররা সাধু সেজে নুসরাতের জন্য শোক প্রকাশ করে!!
মুল্যবোধহীন এমন সমাজের মসনদ যে দিন ভেঙে খান খান হবে সেদিনই শতশত নুসরাত, নুসরাতের মা, ভাই, বোনদের আহাজারি বন্ধ হবে।
মুহতারাম সাবেক শিবির কেন্দ্রিয় সভাপতি নাঙ্গলকোটের র্কীতি সন্তান --
(মোঃ ইয়াসিন আরাফাত)
(মোঃ ইয়াসিন আরাফাত)


No comments:
Post a Comment