ইসলাম কি এ যুগে অচল? - দ্যা স্টুডেন্ট ভয়েস.তালবাড়ীয়া

Latest

BANNER 728X90

Thursday, 28 February 2019

ইসলাম কি এ যুগে অচল?

ইসলাম কি এ যুগে অচল?
আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর সাফল্য পাশ্চাত্যের লোকদেরকে এমনভাবে মুগ্ধ করেছে যে, তাদের সকলের মধ্যেই এই মানসিকতা সৃষ্টি হয়েছে যে, বিজ্ঞান ধর্মকে চিরতরেই অচল করে দিয়েছে। উহার কোন কার্যকারিতাই বর্তমান নেই। প্রখ্রাত মনস্তত্ববিদ ও সমাজবিজ্ঞানীদের প্রায় সকলেই এই অভিমত পোষণ করেন।
দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, ইউরোপের প্রসিদ্ধ মনস্তাত্বিক ফ্রয়েড ধর্মের পুনরুজ্জীবন প্রচেষ্টাকে ব্যাংগ করে লিখেছেন: “মানুষের জীবন স্পষ্ট রূপেই তিনটি মনস্তাত্বিক যুগ অতিক্রম করে এসেছে। কুসংস্কারের যুগ, ধর্মের যুগ এবং বিজ্ঞানের যুগ। এখন চলছে বিজ্ঞানের যুগ। সুতরাং ধর্মীয কথাবার্তার এখন আর কোন গুরুত্ব নেই; উহা বাসী হয়ে গেছে, উহার মর্যাদা ও মূল্য বলতে কিছুই অবশিষ্ট নেই।”
ধর্মবিরোধিতার মূল কারণ
ইতিপূর্বে ভূমিকায় বলা হয়েছে যে, ধর্ম সম্পর্কে ইউরোপীয় বিজ্ঞানীদের যাবতীয বিরোধিতার মূল কারণ ছিল ধর্মযাজকদের বিরুদ্ধে তাদের বিরতিহীন সংগ্রাম। এই সংঘর্ষে ধর্মযাজকরা যে কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটায় তাতে এরা যুক্তিসংগত কারণেই ভাবতে শুরু করে যে, ধর্ম হচ্ছে রক্ষণশীলতা, বর্বরতা, উদ্ভট ধ্যান-ধারণা, অর্থহীন চিন্তা-ভাবনা এবং অযৌক্তিক কর্মতৎপরতার সমষ্টি মাত্র। এ কারণেই সর্বোৎকৃষ্ট পন্থা হল: ধর্মের জ্ঞানকে চিরতরেই শেষ করে দেয়া হোক এবং তদস্থলে বিজ্ঞানকে অগ্রসর করে দেয়া হোক; তাহলেই বিজ্ঞানের আলোকে মানবতা এবং মানবীয় সভ্যতার উৎকর্ষ ও ক্রমবিকাশের ধারা অব্যাহত থাকার সুযোগ লাভ করবে।
ইউরোপের অন্ধ অনুসরণ
ধর্মের বিরুদ্ধে ইউরোপীয় বিজ্ঞানীদের শত্রুতার মূল কারণ ছিল ইহাই। কিন্তু মুসলমান নামধারী কিছু সংখ্যক ধর্মবিরোধীদের অবস্থা হল এই যে, না তারা এই বিরোধিতার মূল কারণ বুঝতে সক্ষম, না পাশ্চাত্য ও প্রাচ্যের অবস্থা ও পরিবেশের পার্থক্য নির্ণয় করতে সমর্থ। অথচ ধর্মের বিরোধিতা করতে থাকে নিরলসভাবে। তাদেই এই বিরোধিতা কোন গভীর চিন্তা বা বিচার-বিশ্লেষণের ফল নয়, বরং ইউরোপের অন্ধ অনুসরণের বাস্তব ফসল।
তাদের নিকট ইউরোপের লোকেরা যে পথ অনুসরণ করছে তা-ই হচ্ছে উন্নতি ও সমৃদ্ধির একমাত্র পথ। – তারা যেহেতু ধর্মের পেছনে ছুটে চ লে না, সেহেতু আমাদেরও কর্তব্য হল ধর্মের অনুসরণ না করা। নইলে লোকেরা আমাদেরকে রক্ষণশীল ও কুসংস্কারপন্থী বলে বিদ্রূপ করতে থাকবে।
দুর্ভাগ্য যে, এরা ভুলে যান যে, ধর্মের সাথে শত্রুতা করার ক্ষেত্র ইউরোপীয় চিন্তাবিদগণ না অতীতে কোন সময়ে একমত ছিলেন, না বর্তমানে একমত রয়েছেন। তাদের মধ্যে এক উল্লেখযোগ্য সংখ্যক চিন্তাবিদই নাস্তিক্যবাদী সভ্যতার ঘোর বিরোধী; তারা প্রকাশ্যেই ঘোষণা করেছেন যে, ধর্ম হল মানুষের এক অপরিহার্য মনস্তাত্বিক ও যৌক্তিক প্রয়োজন।
ইউরোপীয় চিন্তাবিদদের সাক্ষ্য
ইউরোপীয় চিন্তাবিদদের মধ্যে শীর্ষস্থানীয় এবং সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছেন জ্যোতির্বিজ্ঞান বিশারদ মিঃ জেমস জীন্‌স (James Jeans)। একজন নাস্তিক ও সংশয়বাদী যুবক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। কিন্তু স্বী পরীক্ষা-নিরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার পর সবশেষে তিনি এ সিদ্ধান্তে উপনীত হন যে, ধর্ম মানবীয় জীবনের একটি অপরিহার্য প্রয়োজন; কেননা আল্লাহর প্রতি ঈমান না এনে বিজ্ঞানের মৌলিক সমস্যাসমূহের সমাধান করা সম্ভবপর নয়।
প্রখ্যাত সমাজবিজ্ঞানী জীন্‌স ব্রীজ (Jeans Bridge) ধর্মকে সমর্থন করতে গিয়ে এতদূর অগ্রসর হয়েছেন যে, তিনি জড়বাদ ও আধ্যাত্মিক- তার সংমিশ্রণে বিশ্বাস ও আমলের একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি রচনা কালে প্রাণ খোলাভাবেই ইসলামের প্রশংসা করেছেন। ইংল্যান্ডের প্রখ্যাত সাহিত্যিক সমারসেট মম (Somerset Maugham) ধর্ম সম্বন্ধে আধুনিক ইইরোপের নেতিবাচক ভূমিকা বলেন:
“ইউরোপ একজন নতুন খোদা-বিজ্ঞান-সৃষ্টি করেছে এবং পুরানো খোদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”
ইউরোপের নতুন খোদা
কিন্তু ইউরোপের এই নতুন খোদা এক চরম পর্যায়ে বহুরূপী। প্রতি মুহূর্তেই এর রূপকে পাল্টে দেয়া হচ্ছে। এর বক্তব্য ও ভূমিকা এক অব্যাহত পরিবর্তনের নির্মম শিকার। এই খোদা আজ যে বিষয়টিকে বলছে চরম সত্য, কাল আবার সেই বিষয়টিকেই বলছে নির্ভেজাল মিথ্যা, স্পষ্ট ধোঁকা বা সম্পূর্ণরূপেই বাতিল। পরিবর্তনের এই চক্র এমনিই চলছে, উহা কখনো বন্ধ হচ্ছে না। ফলে উহার পুঁজারী ও উপাসকদের উদ্বেগ ও অস্থিরতাও হর-হামেশাই চলছে।
এই প্রকার বহুরূপী ও সদা পরিবর্তনশীল খোদার নিকট তারা কি-ই বা আশা করতে পারে? আধুনিক পাশ্চাত্য জগতের উপর আজ যে উৎকণ্ঠার মেঘ পুঞ্জিভূত হয়ে উঠেছে এবং যে নানাবিধ মনস্তাত্বিক ও স্নায়ু যুদ্ধে (Cold War) তারা জড়িয়ে পড়ছে তা তাদের আভ্যন্তরীণ মরণ ব্যধির প্রকাশ্য নিদর্শন ব্যতীত অন্য কিছুই নয়।
বিজ্ঞানের নতুন জগত
বিজ্ঞানকে খোদার আসনে বসিয়ে দেয়ার কারণে আরেকটি ফল হয়েছে এই যে, আমরা-আপনারা যে জগতে বসবাস করছি তা আজ সম্পূর্ণরূপেই অসার ও লক্ষ্যহীন বস্তুতে পরিণত করা হয়েছে। তার না আছে কোন মহৎ উদ্দেশ্য, না আছে কোন স্পষ্ট ব্যবস্থাপনা; সর্বোপরি এমন কোন স্বত্তা বা শক্তিও বর্তমান নেই যা তাকে পথপ্রদর্শন করতে সক্ষম। তার উপর চলছে শুধু পরস্পর বিরোধী শক্তিসমূহের বিরতিহীন দ্বন্দ্ব। তার প্রতিটি বিষয়ই রদবদলের শিকার। অর্থনৈতিক বা রাজনৈতিক ব্যবস্থাপনাই হোক, সরকার ও জনগণের পারস্পরিক সম্পর্কই হোক- এর প্রতিটি জিনিসই বদলে যায়, এমনকি বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যও পরিবর্তিত হয়ে যায়।
একথা সুস্পষ্ট যে, এই অন্ধকার ও ভয়ানক জগতের মানুষ স্থায়ী উৎকণ্ঢা ও অস্থিরতা ছাড়া কিছুই লাভ করতে পারছে না। বিশেষ করে যখন তার পরিমণ্ডলে সর্বোচ্চ কোন স্বত্তার সাথে তার কোন পরিচয় থাকে না তখন ভয়ানক মসিবতের দিনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে এমন কেউ থাকে না যার আঁচলে সে আশ্রয় নিতে পারে- যার সান্ত্বনায় সে নতুন করে অনুপ্রাণিত হতে পারে।
শান্তির একমাত্র পথ
ধর্ম এবং কেবলমাত্র ধর্মই মানুষকে তার হারানো শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে দিতে পারে। উহা মানুষের অন্তরে সততার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়ে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আত্মোৎসর্গ করার জন্য উদ্বুদ্ধ করে তোলে; উহা তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয়: ‘যদি সত্যিকার অর্থেই স্বীয় রব এবং প্রকৃত প্রভুর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তোমাকে বাতিলের দাপট ও রাষ্ট্রীয় ক্ষমতার মূর্তিকে চূর্ণ-বিচূর্ণ করে দিতে হবে এবং গোটা বিশ্বে কেবল তোমার প্রভুর হুকুমতই প্রতিষ্ঠিত করতে হবে; এই পথে যত অন্তরায় ও বিপদ আসুক না কেন ধৈর্য ও দৃঢ়তার সাথে তার মোকাবেলা করতে হবে। আর এ জন্যে শুধু আখেরাতের পুরস্কারের প্রতিই লক্ষ্য রাখতে হবে। তাহলে আজকের দুনিয়ার জন্যে শান্তি ও নিরাপত্তার- অন্য কথায়- ধর্মের প্রয়োজন নেই কি?
বই- ভ্রান্তির বেড়াজালে ইসলাম
লেখক- মুহাম্মাদ কুতুব, বাংলা অনুবাদ- অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রাজ্জাক
বইটির পিডিএফ ডাউনলোড লিংক- https://goo.gl/6W8sYt

No comments:

Post a Comment