দিনটি ছিল ৩ মার্চ ২০১৩ - দ্যা স্টুডেন্ট ভয়েস.তালবাড়ীয়া

Latest

BANNER 728X90

Sunday, 3 March 2019

দিনটি ছিল ৩ মার্চ ২০১৩

দিনটি ছিল ৩ মার্চ ২০১৩। সেদিন ছিল আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবৈধ ফাঁসির রায়ের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল। সারাদেশের মত রাজশাহীর গোদাগাড়ীতেও হরতাল সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং হয়।
Image may contain: 1 person তৌহিদি জনতা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাতে ব্যাপক লাঠিচার্জ করে এবং প্রচুর পরিমাণে টিয়ারশেল নিক্ষেপ করে। এভাবেও তৌহিদি জনতাকে রাস্তা থেকে সরাতে না পেরে পুলিশ নিজেই পিছু হটে।
একপর্যায়ে পুলিশের সাথে বিজিবি যোগ দিলে সংঘর্ষে নতুনমাত্রা যোগ হয়। এতে পুলিশ বিজিবি যৌথভাবে জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে।
এতে শত শত লোক গুলিবিদ্ধ হন। সকাল সাড়ে ৯টায় শহীদ মো: রফিকুল ইসলাম বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন।
হে আল্লাহ, তুমি প্রিয় ভাইটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো।

No comments:

Post a Comment