“ঐদিন মায়ের বিছানাতেই মোক্তার ফজরের নামাজ পড়েছেন। তিনি প্রায়ই বলতেন,
‘বিড়াল হয়ে ১০০ বছর বেঁচে থাকার চাইতে সিংহ হয়ে একদিন বেঁচে থাকা ভাল।’
পত্রপত্রিকায় অনেক শাহাদাতের খবর আসছে দেখে, মা শঙ্কিত হলে তিনি বলতেন,
‘আপনারতো দুই ছেলে আমি শহীদ হলে আর কী হবে?’ মা ভয়ে বলতেন, ‘তোকে শিকল দিয়ে
বেঁধে রাখবো।’
তিনি উত্তর দিতেন, ‘সাঈদী হুজুরের রায়ের দিন আমাকে বেঁধে রাখতে পারবেন না। যদি ১০ জনের কিছু হয় আমার কথাও শুনবেন। শাহাদাতের পর বড় ভাই স্বপ্নে দেখেন মোক্তার চমৎকার পোশাক পরে হোন্ডা চালিয়ে এসেছে। বড় ভাই বললেন, তুমি না মারা গেছো?”

সেদিন ছিল বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৩। এ দিন ছিল কথিত আন্তর্জাতিক
অপরাধ আদালত কর্তৃক বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন
সাঈদীর মামলার রায় ঘোষণার দিন। প্রহসনের আদালত বাতিলের দাবিতে এবং মামলার
রায় ঘোষণার প্রতিবাদে সেদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী হরতাল
আহ্বান করে। হাজার হাজার আবালবৃদ্ধবনিতা স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করতে
রাস্তায় নামে।
কলেজছাত্র মোক্তারও প্রাইভেট পড়া শেষ করে লোকজনের সাথে হরতালের সমর্থনে মিছিল করতে আসেন আল্লামা সাঈদীর প্রতি শ্রদ্ধার টানে। লোকজন জড়ো হয়ে প্রতিবেশী চন্ডিদাসগাঁতি বাজারে এসে সড়ক অবরোধ করেন। পুলিশ-র্যাব এসেও জনগণকে সরাতে পারেনি রাস্তা থেকে। বেলা ২টার দিকে নামাজ ও খাওয়ার জন্য সড়কে লোকসমাগম কমে যায়।
এ সময় পুলিশ ও র্যাব সড়কে অবস্থান নিয়ে বিক্ষিপ্ত জনতার ওপর বেপরোয়া গুলি চালায়। পুলিশের নিক্ষিপ্ত গুলি সাহসী তরুণ মোক্তারের বাম বাহুতে লেগে বুকের ভেতর ঢুকে গিয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। গুলির আঘাতে কলেজছাত্র মোক্তার ছটফট করতে থাকেন। এমতাবস্থায় সহপাঠীরা তাকে হসপিটালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ ও তাৎক্ষণিক চিকিৎসার অভাবে শাহাদাত বরণ করেন কলেজছাত্র মোক্তার হোসেন।
পরে ঐ দিন রাতে কয়েলগাঁতি বাজারে পুলিশের চাপে পোস্টমর্টেম ছাড়াই কয়েক হাজার লোকের অংশগ্রহণে এবং মাওলানা আবু তাহেরের ইমামতিতে শহীদের জানাযা সম্পন্ন হয়।
হে আল্লাহ, তুমি প্রিয় ভাইটিকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করো।

No comments:
Post a Comment