বড় বোন স্বপ্নে দেখে প্রিয় ভাই শহীদ নাসির যেন অনুযোগ করে তাকে বলছে,
আপা আমাকে পুলিশ ধরে গুলি করেছে। ... তার পড়ার টেবিলে এখনও টাঙানো আছে তার
মা-বাবার দোয়া লেখার ওয়ালমেটটি। বাবা মফিজউদ্দীন ঝড়ে ভাঙা বটগাছের মতো
ক্ষেতে একা নিড়ানি দিয়ে চলেন তার ৬২ বছরের চোখ কেমন ঝাপসা হয়ে যায়। ঠা ঠা
রোদেও রাজ্যের অমাবস্যা তাকে ঘিরে ধরে।”
দিনটি ছিল ২৮ ফেব্রুয়ারি ২০১৩। সেদিন ছিল বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ষড়যন্ত্রমূলক রায় ঘোষণার দিন। প্রহসনের এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। ট্রাইব্যুনাল কৃর্তক সাঈদী সাহেবের ফাঁসির রায় ঘোযণার পর বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে অংশগ্রহণ শেষে চলে যাওয়ার সময় সদর উপজেলার শিবতলা নামক স্থানে
পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সশস্ত্র আক্রমণ করে। হামলায় মুহুর্মুহু
গুলির শিকার হন প্রিয় ভাই নাসির উদ্দিন। এতে শহীদ মো: নাসির উদ্দিন পেটে
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। শহীদের জানাযার নামাজে ইমামতি
করেন অধ্যক্ষ নজরুল ইসলাম।
হে আল্লাহ, তুমি প্রিয় ভাইটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো।
হে আল্লাহ, তুমি প্রিয় ভাইটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো।

No comments:
Post a Comment