সব
ধরনের জুলুম ও নিপীড়ন থেকে মানুষের মুক্তি অর্জনের লক্ষ্যে আল্লাহর দ্বীন
কায়েমের দৃঢ়প্রত্যয় নিয়ে বাংলাদেশে কাজ করে চলছে বাংলাদেশ ইসলামী
ছাত্রশিবির। শত বাধার প্রাচীর ডিঙিয়ে যারা নিরলস নিত্যদিন কাজ করে চলছে,
যারা এগিয়ে চলছে আন্দোলন-সংগ্রামে, অত্যাচার-নির্যাতন, জেল-জুলুম ও জীবনদান
যাদের নিত্যসঙ্গী, অপরিসীম ত্যাগ আর কুরবানির বিনিময়ে যারা কাঙ্ক্ষিত
সফলতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে নিত্যদিন; তাদেরই একজন শহীদ সাব্বির আহমদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক শাহাদাতের সাক্ষী হয়ে আছে। মতিহার চত্বরে ইসলামী ছাত্র-আন্দোলনে প্রাণ ও সহায়-সম্পত্তির নজরানা পেশ করেছেন অনেক শহীদ। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি এই কাফেলা প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮২ সালের ১১ মার্চ বাংলাদেশে ইসলামী ছাত্র-আন্দোলনের ইতিহাসে প্রথম শহীদ হওয়ার কৃতিত্ব অর্জন করেন শহীদ সাব্বির আহমদ, মতিহার চত্বরে। হামযা, জাফর, যায়েদ, রাওয়াহা (রা) যে মিছিল শুরু করেছিলেন বাংলাদেশে সেই শহীদি মিছিলে ইসলামী ছাত্রশিবিরের দুই শতাধিক শহীদের নেতৃত্ব দিচ্ছেন শহীদ সাব্বির আহমদ।
১১ মার্চ, ১৯৮২। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাগত সংবর্ধনা অনুষ্ঠান। আগের দিন ১০ মার্চ, বুধবার। সেদিন থেকেই মূলত শিবিরের এই কর্মসূচিকে বানচালের একটি হীন ষড়যন্ত্র শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে উদীয়মান শক্তি হিসেবে শিবিরকে সহ্য করতে পারল না বাতিলপন্থীরা। ১১ তারিখের অনুষ্ঠানের প্রচারের কাজে ব্যস্ত শিবিরকর্মীদের ওপর হঠাৎ করে চড়াও হলো ছাত্র ইউনিয়নের একদল দুষ্কৃতকারী। শিবিরকর্মীদের হাত থেকে প্রচারপত্র কেড়ে নিলো। প্রচারকার্য বন্ধ করার জন্য বল প্রয়োগ করতে লাগলো। কিন্তু ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে পরিস্থিতির মোকাবেলা করলেন শিবিরকর্মীরা। এতে আহতও হলেন কয়েকজন।
১১ মার্চ সকাল থেকেই নবাগত সংবর্ধনা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছিল। প্রশাসনিক ভবনের পশ্চিম চত্বরে নবাগতদের পদভারে মুখরিত হয়ে ওঠে হাজার হাজার ছাত্র-ছাত্রীর মিলনস্থল। অনুষ্ঠান উপভোগ করতে আসে শহর-গ্রাম থেকে আবাল-বৃদ্ধ-যুবক সবাই। হাজার হাজার জনতার এই মিলনস্থলে সমবেত হয়ে নিজেকে ধন্য করতে এসেছিলেন শহীদ সাব্বির আহমদ। অনুষ্ঠানস্থলের অদূরে শহীদ মিনারে শিবিরের কর্মসূচির সাথে একই সময়ে একটি সাংঘর্ষিক কর্মসূচির আয়োজন করেছিল দুষ্কৃতকারীরা। তারা লাঠি, রামদা, বল্লম, হকিস্টিক ও রড নিয়ে জমায়েত হয়েছিলো।
কেবল শিবিরের প্রোগ্রাম বানচালের জন্যই এ কর্মসূিচ। পূর্বপরিকল্পিতভাবে তথাকথিত ছাত্র পরিষদের ব্যানারে এ সমাবেশের আয়োজন করেছিল ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ (ফ-চু), ছাত্রলীগ (মু-হা) বিপ্লবী ছাত্র ইউনিয়নসহ অন্যরা। ছাত্র ইউনিয়নের নেতৃত্বে তারা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বারবার গোলযোগ বাধাতে চেষ্টা করে। প্রতিবারই শিবিরকর্মীরা তাদের চেষ্টা ব্যর্থ করে দেন। এরমধ্যে বাইরে থেকে তারা কয়েকটি বাস বোঝাই করে পাঁচ-ছয়শত সশস্ত্র সন্ত্রাসী এনে শিবিরকর্মীদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের হাতে ছিল রামদা, ভোজালি, ছোরা, বল্লম, হকিস্টিক ও লোহার রড। হিংস্র হায়েনার মত তারা শিবিরকর্মীদের ওপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে।
এসময় শহীদ সাব্বির আহমদকে বহনকারী বিশ্ববিদ্যালয়ের গাড়ি প্রশাসনিক ভবনের সামনে এসে পৌঁছে। তিনি গাড়ি থেকে নামা মাত্রই ছাত্র ইউনিয়নের সশস্ত্র ক্যাডাররা তাঁকে দেখে ফেলে। মুহূর্তের মধ্যেই ছুরি, বল্লম, রামদা, ভোজালির আঘাতে ক্ষত-বিক্ষত করে সাব্বির আহমদের পুরো শরীর। একই সাথে অন্যান্য শিবিরকর্মীদের ওপর বৃষ্টির মতো ইট ছুড়তে শুরু করে তারা। আত্মরক্ষার জন্য শিবিরকর্মীরা এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। কিন্তু পৈশাচিক উন্মত্ততায় মেতে ওঠা নরঘাতকরা নিরস্ত না হয়ে কর্মীদের পিছু ধাওয়া করে নির্দয়ভাবে মারতে থাকে। অনেক শিবিরকর্মী আত্মরক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) অফিসে ঢুকে দরজা বন্ধ করে দেন।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ঘাতকদের সেখানে ঢুকতে সাহায্য করেন। বন্ধ ঘরের মধ্যে নিরস্ত্র কর্মীদের বেধড়ক পেটানো ও ছুরিকাঘাত করা হয়। একটি ইটের ওপর রেখে আর একটি ইট দিয়ে চূর্ণ-বিচূর্ণ করা হয় শিবিরকর্মীর মাথা। পৈশাচিক বর্বরতার শিকার শিবিরকর্মীদের রক্তে বিএনসিসি ক্যান্টিনের মেঝে, চেয়ার, টেবিল, দেয়াল সব কিছু লালে লাল হয়ে যায়। ঘটনার কয়েকদিন পরও সেখানে ছোপ ছোপ রক্তের দাগ শিবিরকর্মীদের ত্যাগের মহিমাকে জানান দিচ্ছিলো।
এতবড় একটি ঘটনা ঘটলো, অর্ধশতাধিক শিবিরকর্মী আহত হলো কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করলো তারপরও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় কাছাকাছি থেকেও পুলিশ সেদিন দর্শকের ভূমিকায় ছিলো। সকাল ১১টায় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাব্বির আহমদকে। শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে এ পৈশাচিক বর্বরতার খবর। বিষাদের ছায়া নেমে এলো রাজশাহীবাসীর মধ্যে। দলে দলে ছাত্র, শুভানুধ্যায়ী, সাধারণ মানুষ হাসপাতালের দিকে ছুটে চললেন। সকাল সাড়ে ১১টায় হাসপাতালে কান্নার রোল উঠলো।
সবাইকে খুশি করে, আজানের ধ্বনিতে ধ্বনিত হয়ে কোনো এক শুভক্ষণে জন্ম নেয়া সাব্বির আজ আর্তনাদ আর কান্নার মৃদু হাহাকারে চিরবিদায় নিয়েছেন। খবর পেয়ে পিতা ছুটে আসেন আহত ছেলেকে দেখতে। কিন্তু এসে নিজের চোখে যা দেখলেন তিনি, তা সইতে পারলেন না। তাঁর দুচোখ বেয়ে নামলো অশ্রুধারা। স্নেহের বড় ছেলে তাঁর শহীদ হয়েছেন। আর কোনোদিন ছেলে তাঁকে ‘আব্বা’ বলে ডাক দেবে না মা শুনবে না ‘মা’ ডাক। ছোট ভাই-বোনেরা পাবে না স্নেহ আর ভালোবাসা। সহকর্মীরা পাবে না তার সাহচর্য।
শহীদ সাব্বির যেমন নিজে হয়েছেন ধন্য শাহাদাত বরণ করে, তেমনি এই জমিনের জন্য রেখে গেছেন এক অনুকরণীয় নজির। সূর্য উদিত হয় প্রতিদিনের ন্যায়, কোনো কোনো দিন এমনও আছে রৌদ্রোজ্জ্বল সকাল আর রৌদ্র তাপদগ্ধ দুপুরের পর দিনের শেষে বিকেল এসে সৃষ্টি হয় অমাবস্যার রাত। কিন্তু অমাবস্যার ঘন কালো রাতও পোহায়। অতঃপর দিনের আলোয় চারদিক আবার আলোকিত হয়। কোনো কোনো জীবনও এরকম দিন আর রাত্রির মত। স্বীয় প্রতিভাগুণে গুণান্বিত এসব মানুষ অনুরাগীদের আকৃষ্ট করেন, হয়ে ওঠেন আলোচনার বিষয়বস্তু, স্বীকৃত হয় তাঁদের প্রতিভা। রক্তের স্রোতধারার উৎস শহীদ সাব্বিরের আত্মা শান্তি পাবে একটি সফল ইসলামী বিপ্লব সাধনের মধ্য দিয়ে, যখন দুনিয়ার মানুষ আল্লাহর আইন কানুনের পাবন্দ করবে। তাই ধুয়ে যাক সকল কালিমা, সফল হোক শহীদ সাব্বিরের রক্ত।

No comments:
Post a Comment