 |
Matiur Rahman Akanda: Ex-Cp__BICS shibirtalbareya.blogspot.com |
"যে চিঠি আজও কাঁদায়"
---------------------------------
১৯৯৩ সাল। আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি। জোহা হল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। ক্যাম্পাসে চরম উত্তেজনা। ৬ ফেব্রুয়ারী শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী। বিরোধীরা এ অনুষ্ঠান হতে দেবেনা বলে ঘোষনা দিয়েছে। সম্ভাব্য সংঘাতের আশংকায় কতৃপক্ষ ক্যাম্পাসে সভা সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষনা করেছেন।
৪ ফেব্রুয়ারী সকালে আমি আমার নিজ হলে নিজ রুমে বসে ক্যাম্পাস পরিস্হিতি নিয়ে চিন্তা করছিলাম।এমন সময় রবিউল ইসলাম ভাই আমার কক্ষে আসলেন। তিনি শহরে থাকতেন । লেখাপড়ার পাশাপাশি কাঠমিস্ত্রীর কাজ করে পড়াশুনার খরচ মেটাতেন ও মায়ের নিকট টাকা পাঠাতেন।
বললেন ভাই ৬ তারিখ আমার মাষ্টার্স পরীক্ষা শেষ হবে। পরীক্ষা দিয়ে বাড়ী যেতে চাই। ছুটির প্রয়োজন।বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান জটিল পরিস্হিতির প্রেক্ষিতে বললাম"পরীক্ষা দিয়ে আরও কিছুদিন থাকতে হবে-দাওয়াতী কাজ করতে হবে। এখনই বাড়ী যাওয়া যাবেনা"
কোন আপত্তি না জানিয়ে বললেন ঠিকক আছে। মার কাছে চিঠি লিখবো ,একটু বসার সুযোগ চাই। পাশের চেয়ার টেবিলের দিকে ইশারা করে বললাম ঐখানে বসে লিখতে পারেন। তিনি একটি চিঠি লিখে আমাকে পড়তে বললেন।
চিঠিটি পড়লাম । সেখানে লেখা ছিল:
"
মা
আসসালামু আলাইকুম।
১৯৭১ সালে আমার আব্বার মৃত্যুর পর থেকে তুমিই আমার মা তুমিই আমার বাবা।আম্মাজান
তোমার স্নেহে আমি বাবার অভাব বুঝতে পারিনি। তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছ। আমাকে বিশ্ববিদ্যালয়ে পৌছে দিয়েছ। ৬ ফেব্রুয়ারী আমার জীবনের শেষ পরীক্ষা । আমি ভাবছিলাম পরীক্ষা দিয়ে বাড়ী আসবো। কিন্তু আল্লাহর দ্বীনের কাজের জন্য আমাকে আরও কিছুদিন থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিস্হিতি মোটেই ভালো নয়। যদি কোন ঘটনা ঘটে আর আমি যদি শহীদ হয়ে যাই মাগো তোমার কাছে যখন আমার লাশ পৌঁছবে চোখের পানি ফেলে জান্নাতে যাবার পথ রুদ্ধ করোনা ।
আমি যদি শহীদ হই তুমি হবে শহীদের মা। মাগো জান্নাতুল ফেরদৌসের সিড়িতে তোমার সাথে আমার সাক্ষাত হবে।
আল্লাহ হাফেজ
তোমার স্নেহ সিক্ত সন্তান
রবিউল ইসলাম। "
######
৬ ফেব্রুয়ারী'৯৩, ১-৪৫ টায় রবিউল ইসলাম শহীদ হন। তার চিঠিটি মায়ের কাছে পৌছে ১-০০ টার সময়। চিঠির শেষ বাক্য টি পড়েই মা চিৎকার করে বলে উঠেন তোরা কে কোথায় আছিস শিগগির আয়, দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর নে।আমার মন বলছে আমার কলিজার টুকরা রবিউল আর জীবিত নেই।
Matiur Rahman Akanda:
Ex-Cp__BICS
No comments:
Post a Comment